ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন Logo আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কুবি উপাচার্যের কাছে শিবিরের পাঁচ দফা দাবি

যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে নতুন দুই সহকারী প্রভোস্ট

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৯ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে নতুন দুই সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ তারেকুজ্জামান ও ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মাঈন উদ্দিন।

৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

অফিস আদেশ বলা হয়, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মোঃ তারেকুজ্জামান এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মাঈন উদ্দিনকে তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সহকারী প্রভোস্ট এর দায়িত্ব দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নতুন দায়িত্বপ্রাপ্তির বিষয়ে মাঈন উদ্দিন বলেন, নতুন সহকারী হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক পরিবেশকে আরো উন্নত করতে তাদের সহযোগিতা অপরিহার্য। তাই আমি শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সবাইকে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চাই।

এই বিষয়ে মোঃ তারেকুজ্জামান বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ের সেবা করার এ সুযোগ আমার কাছে অত্যন্ত গৌরবের। এই দায়িত্ব আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। হলের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর পরিকল্পনা গ্রহণের ইচ্ছা আছে, তবে তার জন্য কিছুটা সময় প্রয়োজন।

জনপ্রিয়

দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ

যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে নতুন দুই সহকারী প্রভোস্ট

প্রকাশিত ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫