ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা Logo জুলাইয়ের স্বপ্ন এবং আজকের বাস্তবতা: সকল প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের ভাবনা Logo খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার Logo জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে শনাক্ত না করায় নারী শিক্ষার্থীদের আন্দোলন ও ক্ষোভ Logo পুলিশের উপস্থিতিতে সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা Logo তরুণদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo চির বসন্তহীন বাংলাদেশের রাজনীতি Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন

জকসুর সাহিত্য, প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়বেন তাকরিম

নানা জল্পনাকল্পনা শেষে বুধবার (১৭ সেপ্টেম্বর) জকসু নির্বাচনের রূপরেখা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথম পর্যায়ে নির্বাচন কমিশন গঠন করা হবে আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।

এর পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সাহিত্য, প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম আহমেদ।

শিক্ষার্থীদের যেকোনো আন্দোলনে তাকরিম থাকেন সম্মুখ সারিতে

সম্প্রতি তাকরিম আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘জকসু নিয়ে অনেকের অনেক প্ল্যান আছে। আমারো আছে। আমার শুধু প্ল্যান না। মিশন-ভিশন সবকিছুই গোছানো। আমি ফাও ফাও কোনো পদে দাঁড়িয়ে নিজের এবং অন্যের কাজ করার সুযোগ নষ্ট করতে চাই না।’

তাকরিম আহমেদের ফেসবুক স্ট্যাটাস

তিনি আরো জানান, ‘আমি যে সেক্টরে কাজ করি, আমার যে সেক্টরে কাজ করার পূর্ণ শক্তি এবং সুযোগ আছে, সে পদেই কাজ করতে চাই জগন্নাথের স্বার্থে।’

নিয়মিত মঞ্চ নাটকে কাজ করেন তাকরিম।

এসময় নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সাহিত্য, প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন এই শিক্ষার্থী।

নিয়মিত মঞ্চ নাটকে কাজ করেন তাকরিম। রবীন্দ্রনাথের তাসের দেশ, রক্তকরবীসহ সেলিম আল দ্বীনের যৈবতী কন্যার মন, নিমজ্জন, কিত্তনখোলার কিসসা সহ বিভিন্ন নাটকে কাজ করেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে ‘বিদ্রোহী মাইকেল মধুসূদন’ যাত্রাপালায় মাইকেলের চরিত্রে।

নাটকের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কিম্ভূত নামের একটি ব্যান্ডের সাথেও যুক্ত রয়েছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন রঙ্গভূমির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তাকরিম।

এছাড়া শিক্ষার্থীদের যেকোনো আন্দোলনে তাকরিম থাকেন সম্মুখ সারিতে। স্লোগান, গান কিংবা কবিতায় অনুপ্রেরণা দেন শিক্ষার্থীদের।

জনপ্রিয়

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা

জকসুর সাহিত্য, প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়বেন তাকরিম

প্রকাশিত ১২:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫