ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭ Logo ৬ দফা দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে এক দফার আন্দোলনে যাবো Logo রুমের জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে গুলি Logo সাভারে মাদরাসায় ৬ মাস ধরে যৌন নির্যাতন চলে ৭ বছরের শিশুর ওপর Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে তামীরুল মিল্লাত ছাত্রী শিশুশিল্পী তাহিরার মৃত্যু Logo দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার Logo শিক্ষক রনজিলা নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে Logo শাপলা চত্বর থেকে লালদীঘি, শেষ হলো ১১-দলীয় ঐক্যের লংমার্চ Logo বিএনপি সরকারের সঙ্গে বাকশালের কোনো পার্থক্য নেই: কর্নেল অলি Logo জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

সাত বছর পর আচমকা স্বামীর সমাধিস্থলে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাত বছরেরও বেশি সময় পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। পরে তিনি সেখানে গাড়ীতে বসেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন ।

এর আগে, রাতে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। এসময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ভাই মেজর অবসরপ্রাপ্ত মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী ও ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন, ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা জাফর আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, চেয়ারপারসনের নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. শামসুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, এডভোকেট মেহেদুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ  ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে , বুধবার রাতে হঠাৎ করেই বেগম খালেদা জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন  তাৎক্ষণিক চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়ার সমাধি জিয়ারতের ব্যবস্থা করা হয়। হঠাৎ খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে।

বিগত শেখ হাসিনার সরকারের সময় কারাগার থেকে মুক্ত হওয়ার পর এই প্রথম বেগম খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আসলেন।

জনপ্রিয়

ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭

সাত বছর পর আচমকা স্বামীর সমাধিস্থলে খালেদা জিয়া

প্রকাশিত ১১:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫