ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ Logo ইবিতে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, অস্ত্রধারী ১৯ বহিরাগত শনাক্ত Logo প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, ৫ দিনের রিমান্ডে যুবক Logo শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই Logo ব্ল্যাকহেডস কেন হয়, দূর করার সঠিক উপায় জানুন Logo প্রেমিকের সঙ্গে পালিয়ে ভয়ংকর সিরিয়াল কিলারের ফাঁদে পড়ে রেজিনা, অতঃপর.. Logo স্বপ্নের ইউরোপ: মৃত্যুর দুয়ার থেকে মিশরে ৫৫ বাংলাদেশি Logo শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা কি কাজ করছে? Logo ব্যাংকে টাকা গুনছিলেন গ্রাহক, কৌশলে ৪ লাখ টাকা নিয়ে উধাও চোর Logo চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া বিল ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

এদিকে বিষয়টি নিষ্পত্তির জন্য এরই মধ্যে প্রধান উপদেষ্টার দফতর থেকে আদানির চিঠিটি বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া পরিশোধের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। টাকা কীভাবে পরিশোধ করা হবে। তা নিয়ে কাজ চলছে। গত জুলাইয়ে আদানির সব বকেয়া পরিশোধ করা হয়।

এরপর নতুন করে এই পরিমাণ টাকা বকেয়া পড়েছে বলেও জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। মার্চ পর্যন্ত আদানি পাওয়ারের বকেয়া ৪৩৭ মিলিয়ন ডলার গত জুনে একসঙ্গে পরিশোধ করা হয়।

এর আগে ভারতীয় এই কোম্পানি বিদ্যুতের বিল হিসেবে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পেত।

জনপ্রিয়

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

প্রকাশিত ০৫:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫