ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

যবিপ্রবি উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৮:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১৬০ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের শ্রেণি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের “শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ছাত্র-শিক্ষকের ভূমিকা” শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ছাত্র-শিক্ষকের ভূমিকা, সফলতা, সমস্যা ও সংকট নিয়ে উপাচার্যের সামনে তুলে ধরেন।

মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, একাডেমিক অবস্থান সামনে নিয়ে যাওয়ার জন্য এ ধরণের মতবিনিময় সভা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ ও আন্তর্জাতিক মানদন্ডে নিয়ে যাওয়ার জন্য সকল সমস্যা ও সংকট দ্রুত সময়ের মধ্যেই নিরসন করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শ্রেণি প্রতিনিধিরা।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

যবিপ্রবি উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা

প্রকাশিত ০৮:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫