ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo ‘হাদি হত্যা’ নিয়ে মন্তব্য করে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo পে-স্কেলের জন্য বাজেটে বরাদ্দ কত হতে পারে? Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে পিস ফর পিপল ফাউন্ডেশন

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন (পিপিএফ)।

শুক্রবার (১৭ অক্টোবর)  ভোলার আলীনগর ইউনিয়নের মোস্তফা কামাল নগরে অবস্থিত এই জাদুঘর পরিদর্শন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি মো. তোফায়েল আহমেদের নেতৃত্ব পিস ফর পিপলের জয়েন্ট সেক্রেটারি মামুন প্রধান এবং অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন এই পরিদর্শনে অংশগ্রহণ করেন।

সংগঠনটির পরিদর্শনকালে ভোলা জেলার সহকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (লাইব্রেরিয়ান) মো. সবুজ খান এবং লেখক ও গবেষক সাধন চন্দ্র বসাকও বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফার জীবনী এবং বীরত্বগাঁথার এই জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

এসময় পিস ফর পিপল ফাউন্ডেশনের সদস্যরা পুরো গ্রন্থাগার ও জাদুঘরটি পরিদর্শন করার পাশাপাশি বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের ছোট ভাই মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. সেলিমের সঙ্গেও সাক্ষাৎ করেন সবাই। এসময় জাদুঘর ও বীরশ্রেষ্ঠ পরিবারের খোঁজখবর নেন তারা।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে সহযোদ্ধাকে বাঁচাতে জীবন বিলিয়ে দেয়াসহ  বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের বীরত্বের কথা সকলেরই জানা। এই বীরের জন্মস্থান ভোলার দৌলতখান উপজেলার মৌটুসী গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেলে ১৯৮২ সালে তার পরিবারকে স্থানান্তর করে ভোলার আলীনগর ইউনিয়নে সরকারিভাবে একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। রাষ্ট্রের দেয়া সেই বাড়িতেই তারা থাকেন। এর কয়েক যুগ পর ২০০৮ সালে ভোলায় সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের গ্রামের বাড়ি আলীনগরে নির্মাণ করা হয় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। প্রতিষ্ঠার পর থেকেই ভোলা জেলা পরিষদের তত্ত্বাবধনে পরিচালিত হচ্ছে জাদুঘরটি।

জনপ্রিয়

বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে পিস ফর পিপল ফাউন্ডেশন

প্রকাশিত ০৮:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫