ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড? Logo গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ Logo নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার Logo নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন Logo জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ: ‘স্বার্থের দ্বন্দ্ব’ ও শিক্ষক পদের দেনদরবারের অভিযোগ! Logo ট্রাম্পের চোখে ‘যুদ্ধের নায়ক’, তবুও নির্বাচনে পরাজয়ের ‘বলির পাঁঠা’ হেগসেথ? Logo ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী Logo ‘স্বস্তি পেলাম’, কফি উইথ করণ শেষে কারিনার প্রতিক্রিয়া Logo কক্সবাজার পর্যটন কার্নিভালে টিকেটিং পার্টনার টিকিফাই Logo প্রকৃত শ্রমিকরা আর আন্দোলনে নেই: রিজভী

যবিপ্রবি ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জালিস, সম্পাদক সাকিব

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৪৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির  নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জালিস মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান।

শুক্রবার (১৭ অক্টোবর) ইসলামিক কালচারাল সোসাইটির অফিসিয়াল ফেসবুক পেজের  মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আকিবুল ইসলাম, মেহেদী হাসান ও আল শাহারিয়া রাফিদ, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সাকিবুর রহমান ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ ফয়সাল, কোষাধ্যক্ষ খন্দকার ফারহান উদ্দীন, সহকারী কোষাধ্যক্ষ হাদী হাসান, দপ্তর সম্পাদক হানিফ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সাঈদ রহমান, আইটি ও মিডিয়া সম্পাদক নাজমুস সাকিব, সহকারী আইটি ও মিডিয়া সম্পাদক রুবায়েত রাফসান, অধ্যয়ন ও পাঠচক্র সম্পাদক আব্দুল খালেক, সহকারী অধ্যয়ন ও পাঠচক্র সম্পাদক মোঃ আশিকুর রহমান তামজীদ, প্রকাশনা সম্পাদক সজিব আহমেদ ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ। এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য মুসাভভির হক, মোঃ আব্দুল্লাহ আল মোমিন, কবিরুল ইসলাম, মোঃ আখিরুজ্জামান, ফায়েক মুনতাসীর, মো: সানজিদ হোসেন নাহিদ ও মো: বায়েজিদ হাসান।

ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জালিস মাহমুদ বলেন, সুদীর্ঘ সাড়ে চৌদ্দশত বছর পূর্বে অন্ধকারাচ্ছন্ন যুগে (আইয়ামে জাহেলিয়াত) ইসলাম আগমন করে মানবজাতিকে উপহার দিয়েছিল এক সুমহান আখলাকী সভ্যতা। শ্রেণি, বর্ণ, লিঙ্গ ও স্থান-কাল নির্বিশেষে তাকওয়া, কর্ম ও আদর্শের ভিত্তিতে গড়ে ওঠেছিল এক ন্যায়ভিত্তিক জ্ঞান-সমৃদ্ধ সমাজব্যবস্থা, যার আলো ছড়িয়ে পড়েছিল বাগদাদ, কর্ডোভা, মিশর, হিন্দ ও সুবাহ বাংলার নগরীতে। মুসলিম সভ্যতার সেই দীপ্ত ইতিহাস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ইসলামিক কালচারাল সোসাইটি-যবিপ্রবি, সেই আদর্শকে ধারণ করে ইসলামী জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার মেলবন্ধনে একটি নৈতিক, জ্ঞাননির্ভর সমাজ গঠনের প্রয়াসে কাজ করছে। নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে আমরা এই পথচলাকে আরও মসৃণ ও সংগঠিতভাবে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সম্মানিত শিক্ষকমণ্ডলী, প্রিয় সহপাঠী ও সকল শুভানুধ্যায়ীর দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমরা ইসলামী মূল্যবোধে আলোকিত একটি প্রজন্ম গড়ে তুলতে পারি।

জনপ্রিয়

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

যবিপ্রবি ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জালিস, সম্পাদক সাকিব

প্রকাশিত ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫