ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

যবিপ্রবিতে উচ্চশিক্ষা সহায়তা ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৮৮ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্নকে বাস্তবায়নে সহায়তা দিতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে হায়ার স্টাডি হেল্প ডেস্ক কার্যক্রম।

বুধবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বুধবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত “ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে” পরিচালিত হবে এই ডেস্ক। এখানে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, আবেদনপত্র প্রস্তুতি, স্টেটমেন্ট অব পারপাস, মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল, পারসোনাল স্টেটমেন্ট এবং অ্যাকাডেমিক সিভি/রিজুম তৈরির দিকনির্দেশনা পাবেন।

এছাড়াও, ভাষা দক্ষতা উন্নয়ন, ভিসা আবেদন প্রস্তুতি, গবেষণা ও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তাও প্রদান করা হবে। অনলাইনেও শিক্ষার্থীরা dscg@just.edu.bd ইমেইলে যোগাযোগ করে সেবা গ্রহণ করতে পারবেন।

এ ব্যাপারে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে নির্ভরযোগ্য পরামর্শ পাওয়া অনেক সময় কঠিন হয়। এই হেল্প ডেস্ক চালু হওয়ায় আমরা এখন সঠিক গাইডলাইন ও প্রয়োজনীয় সহায়তা এক জায়গায় পাচ্ছি, এটা আমাদের জন্য সত্যিই বড় সুযোগ।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

যবিপ্রবিতে উচ্চশিক্ষা সহায়তা ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত ১০:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫