ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড? Logo গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ Logo নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার Logo নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন Logo জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ: ‘স্বার্থের দ্বন্দ্ব’ ও শিক্ষক পদের দেনদরবারের অভিযোগ! Logo ট্রাম্পের চোখে ‘যুদ্ধের নায়ক’, তবুও নির্বাচনে পরাজয়ের ‘বলির পাঁঠা’ হেগসেথ? Logo ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী Logo ‘স্বস্তি পেলাম’, কফি উইথ করণ শেষে কারিনার প্রতিক্রিয়া Logo কক্সবাজার পর্যটন কার্নিভালে টিকেটিং পার্টনার টিকিফাই Logo প্রকৃত শ্রমিকরা আর আন্দোলনে নেই: রিজভী
শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে ৯ দফা দাবি

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএনজির ধাক্কায় আহত দুই শিক্ষার্থী, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী প্রোডাকশনের কাজে রিকশাযোগে ক্যাম্পাসের বাইরে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি সিএনজি রিকশাটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন— বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শ্বাশ্বত গোলদার ও (২০২৪-২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী মুহিত। দুর্ঘটনার পরপরই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রিক্সা চালকও গুরুতর আহত হয়।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১০ থেকে ১৫টি সিএনজি আটক করে রাখেন এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় সড়ক অবরোধ করেন।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের (২০২৪-২৫) সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ ওমায়ের অন্তু জানান, শ্বাশত গোলদার ডিপার্টমেন্টের কাজে রিকশায় যাচ্ছিলেন। এসময় পিছন থেকে একটি সিএনজি ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সহপাঠীরা তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়। তার হাতে ভাঙা ও ফ্র্যাকচার হয়েছে।

পরে শিক্ষার্থীরা ত্রিশালের জিরো পয়েন্ট সংলগ্ন মহাসড়কে অবস্থান নেওয়ার উদ্দেশ্য রওয়ানা হলে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন এবং সিএনজি মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হন।

শিক্ষার্থীরা নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে ৯ দফা দাবি উপস্থাপন করেছেন। দাবিগুলো হলো—
১. দুর্ঘটনাকারী সিএনজি চালকের ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে) বাতিল করতে হবে।
২. চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
৩. আহত দুই শিক্ষার্থী ও রিকশাচালকের চিকিৎসার সমস্ত খরচ বহন করতে হবে।
৪. ক্ষতিগ্রস্ত ল্যাপটপ, মোবাইল ও রিকশাসহ মোট তিন লাখ টাকার ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৫. সকল দাবি পূরণের আগে আটককৃত কোনো সিএনজি ছেড়ে দেওয়া যাবে না।
৬. চালক ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে সিএনজি মালিক সমিতিকে ক্ষতিপূরণের দায় নিতে হবে; অন্যথায় কোনো গাড়ি চলতে দেওয়া হবে না।
৭. ক্যাম্পাসে বহিরাগতদের মোটরবাইক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
৮. (দাবির ধারাবাহিকতা অনুযায়ী) ক্যাম্পাস ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
৯. প্রশাসনকে দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

জনপ্রিয়

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে ৯ দফা দাবি

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএনজির ধাক্কায় আহত দুই শিক্ষার্থী, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত ১১:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫