ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’
আলোচিত সংবাদ ক্যাটাগরিতে

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক আতিক হাসান শুভ

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ।

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান লেকশোর হাইটস হোটেলে এ পুরস্কার দেওয়া হয়। আলোচিত সংবাদ ক্যাটাগরিতে ‘একটা মুরগি কেনার মুরোদ নাই, শার্ট-প্যান্ট পরে ভাব দেখাইতে আইছে’ শিরোনামের প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি’র (কনকসাস) সভাপতি আতিক হাসান শুভ।

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজনে দ্বিতীয় আসরে দেশের সেরা অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিক, নির্মাতা ও উদ্যোক্তাদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে আরও ২৬ জন সাংবাদিক এই পুরস্কার পেয়েছেন। জুরি স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয় ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডিজিটাল মিডিয়ার মানোন্নয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং মিডিয়া উদ্যোক্তাদের উৎসাহ দিতে কাজ করছে ডিজিটাল মিডিয়া ফোরাম। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশ ও নৈতিক ডিজিটাল রিপোর্টিং সংস্কৃতি গড়ে তুলতে এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখবে।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনিসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. তৃণা ইসলাম ও ফয়সাল তিতুমীর।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

আলোচিত সংবাদ ক্যাটাগরিতে

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক আতিক হাসান শুভ

প্রকাশিত ১০:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫