ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন Logo ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ফুলেল শুভেচ্ছা না নিয়ে দায়িত্বশীলতার বার্তা দিলেন গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য Logo জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নোবিপ্রবিতে সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত

কৃষির উৎপাদন ও সম্প্রসারণ বীজের উপরেই নির্ভর করে: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন ‘ কৃষি উৎপাদন, সম্প্রসারণ অনেকটা বীজের উপর নির্ভর করে। এখানে প্রশিক্ষণে অংশ নেওয়া সকলে যেন মাঠ পর্যায়ে এর সঠিক প্রয়োগ করতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থীদের চাকুরী, বিদেশী স্কলারশিপ, প্রফেশনাল অর্গানাইজেশনের জন্য কৃষি সেক্টরকে লিড দিয়ে কিভাবে বাকৃবিকে এগিয়ে নেওয়া যায় সেই ভূমিকা পালন করতে হবে, এক্ষেত্রে স্নাতকোত্তর শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে । ‘

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে `শর্ট ট্রেনিং কোর্স অন সীড টেকনোলজি’ শীর্ষক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইয়া। প্রশিক্ষণটিতে বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পূর্ণিমা দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসলাম হামিম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর ড. মো: মাহমুদুল হাসান চৌধুরী।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

কৃষির উৎপাদন ও সম্প্রসারণ বীজের উপরেই নির্ভর করে: বাকৃবি উপাচার্য

প্রকাশিত ০১:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫