ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৪৯৭ বার পঠিত

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে “পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা–২০২৫”। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পরিবেশ ও টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে পোস্টার উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা “শিল্পায়ন বনাম পরিবেশ: টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ”, “বায়ুদূষণ নিয়ন্ত্রণ: নিষ্কাশনে আলো সচেতনতা”, “প্লাস্টিক দূষণ: একবার ব্যবহারে শত বছরের ক্ষতি”, “মরুকরণ: মৎস্য ও ভূমি বিজ্ঞানের বৈজ্ঞানিক ভূমিকা”, “কার্বন বাণিজ্য ব্যবস্থা: পরিবেশ রক্ষায় বাজার নীতি”, “অভ্যন্তরীণ নদী অববাহিকা ধ্বংস: বাংলাদেশের শ্রেষ্ঠাপট”, “জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা সংকট” এবং “পারমাণবিক শক্তি: পরিষ্কার জ্বালানি নাকি নতুন হুমকি” — এসব ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেজেন্টেশন করেন।

অনুষ্ঠানটিতে শাখা সভাপতি মো. ইমতিয়াজ আহম্মেদ ইমনের সভাপতিত্বে এবং মো. নাসিম আলির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা ড. আব্দুল আল মুহিত, ড. আরমিন খাতুন, গ্রীন ভয়েস ইবি শাখার সাবেক সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট।

বিচারক হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিতাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফরহানা নওশিন তিতলি, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকি, এবং, জুলাই-৩৬ হল কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মিলন রানা মুরাদ বলেন, আজকের পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণকারীরা পরিবেশ-সংকট ও তার সমাধান বিষয়ে যে সৃজনশীল দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, তা আমাদের আগামী প্রজন্মের জন্য আশার আলো। গ্রীন ভয়েস ইবি শাখা সবসময়ই পরিবেশ সংরক্ষণ ও মানবিক উন্নয়নের যেকোনো প্রয়াসে পাশে থাকবে।

সংগঠনটির সভাপতি মো: ইমতিয়াজ আহম্মেদ ইমন বলেন, পরিবেশ সচেতনতা মূলক বিভিন্ন বিষয়ের উপরে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন প্রতিযোগিতাটি মূলত পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে টেকসই উন্নয়ন, পরিবেশ বান্ধব দেশ বিনির্মানে তরুণদের আগ্রহ জাগিয়ে তোলা। সেইসাথে পরিবেশ নিয়ে আগামীর প্রজন্মকে সবুজ বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

প্রকাশিত ১১:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫