ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কমনরুম, বিশ্রামাগার ও নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতসহ ১২ দফা দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রীসংস্থা হাবিপ্রবি শাখা।

বৃহস্পতিবার (৬ই নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির পিএস মহিউদ্দিন আহমেদের হাতে তারা এই স্মারকলিপি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রীসংস্থা হাবিপ্রবি শাখার সভানেত্রী মোছাঃ আয়মনা মুনসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেত্রীবৃন্দ।

স্মারকলিপিতে তারা একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য কমনরুমের ব্যবস্থা করা এবং ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন, একাডেমিক বিল্ডিং ১ ও কাজী নজরুল ইসলাম একাডেমিক বিল্ডিং এ নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ড. কুদরতি খুদা একাডেমিক বিল্ডিং এর ৩য় ও ৬ষ্ঠ তলায় মেয়েদের জন্য নামাজ রুম ও অযুর ব্যবস্থা করা, টিএসসি সপ্তাহে ৭ দিন চালু রাখা এবং চেয়ার টেবিলের সংকট নিরসনের ব্যবস্থা গ্রহণসহ ১২ দফা দাবি জানান।

স্মারকলিপি হস্তান্তর শেষে সভানেত্রী আয়মনা মুনা বলেন,“বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। আমরা চাই একটি নিরাপদ, সহনশীল ও অংশগ্রহণমূলক ক্যাম্পাস। এজন্যই প্রশাসনের প্রতি আমাদের দাবি— কমনরুম স্থাপন, ছাত্রীদের বিশ্রামাগার, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। আমরা আশা করি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। নারী শিক্ষার্থীদের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান

প্রকাশিত ১১:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫