ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে ইবিতে মিষ্টি বিতরণ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৬৫ বার পঠিত

গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে সারাদেশসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঝালচত্বরে শেখ হাসিনার রায় পর্দায় দেখানোর ব্যবস্থা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এসময় সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা।

জানা যায়, রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

শিক্ষার্থী তানভীর মন্ডল বলেন, দীর্ঘদিনের বহুল প্রত্যাশিত খুনি হাসিনার রায় হয়েছে। জুলাইয়ের গণহত্যাসহ দীর্ঘ ১৭বছরের অন্যায়, দুর্নীতি ও নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়েছিল খুনি হাসিনা। আজ তার বিরদ্ধে এক ঐতিহাসিক রায় হয়েছে। এটি আপামর সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশার ছিল। ১৬ হাজার শহীদের রক্তের বিনিময় আমরা হয়তো কিছুটা স্বাদ পেতে যাচ্ছি। আজকে শুধু রায় হয়েছে কিন্তু আমাদের দাবি ইন্টারপ্রোলের মাধ্যমে অন্তর্বর্তী সরকার পলাতক শেখ হাসিনাকে দেশে নিয়ে রায়ের ফাঁসি কার্যকর করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো খুনি হাসিনার বিরূদ্ধে যে রায় এসেছে আমরা এই রায়ে খুশি। তবে আমাদের দাবি থাকবে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে যাতে ভারত থেকে হাসিনা ও তার সহযোগীদেরকে দেশে এনে তাদের শাস্তি কার্যকর করে। এতে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তা কিছুটা হলেও বাস্তবায়িত হবে। পাশাপাশি জুলাই শহীদসহ বাংলাদেশপন্থী যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মা শান্তি পাবে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও দুইটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে ইবিতে মিষ্টি বিতরণ

প্রকাশিত ০৬:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫