ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য Logo যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প Logo নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট Logo জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Logo ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নেপথ্যে যা ছিল Logo ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ Logo শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান Logo অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

শেখ হাসিনার রায়ে প্রতিবাদ জানানো শিক্ষকদের শাস্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করা বিবৃতি দেওয়া শিক্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার(১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা বিবৃতিতে নাম থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষকরা যেখানে অধ্যাপনা করার কথা,নীতি-নৈতিকতা শিখানোর কথা, সেখানে তারা স্বৈরাচার সরকাররের পক্ষ নিচ্ছে। তাঁরা শেখাচ্ছেন কিভাবে দালালি করতে হয়।যেসব শিক্ষক শেখ হাসিনার ফাঁসির রায়কে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, তা না হলে জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী সকলে দল মত ভুলে সবাই আবারও জুলাই এর মত কঠোর আন্দোলনের গড়ে তুলবো।’

শিক্ষার্থীরা আরও বলেন, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার ফাঁসির রায়ে প্রতিবাদ জানান আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরপেক্ষতা ও প্রশাসনিক মর্যাদাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাদের বক্তব্য জুলাই চেতনাকে আঘাত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ’

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি এবং বিবৃতি দেওয়া শিক্ষকদের তালিকা জমা দেন।

উল্লেখ্য, গতকাল(১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর সেই রায়কে প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ জন  শিক্ষক বিবৃতি দেয়। সেই বিবৃতিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫ জনের অধিক শিক্ষকের নাম পাওয়া যায়।

জনপ্রিয়

ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য

শেখ হাসিনার রায়ে প্রতিবাদ জানানো শিক্ষকদের শাস্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রকাশিত ১১:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫