ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

ইবিতে ডিনের পক্ষ থেকে কলা অনুষদের বিভাগসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৬৪ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের ডিনের পক্ষ থেকে অনুষদের বিভাগসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গগণ হরকরা গ্যালারিতে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন এসব ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।

অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, প্রাক্তন শিক্ষার্থী তানভীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. কামরুল হাসান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “প্রত্যেক বিভাগের কারিকুলাম প্রণয়নে অ্যালামনাইদের প্রতিনিধিত্ব থাকা উচিত। তাহলে তারা অতীত অভিজ্ঞতা থেকে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে।”

অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ক্রীড়ার কোন জাত-পাত নেই। খেলাধুলা বিভাগ নির্বিশেষে সবার। একজন মহান ব্যক্তি বলে গিয়েছেন, সংগীত আমাদের মনের খোরাক যোগায়, আর খেলাধুলা মন আর দেহের খোরাক যোগায়। আমরা যত খেলাধুলার মধ্যে থাকবো, ততই ভালো থাকবো। এ সমাজকে তৈরি করতে হলে, বাংলাদেশকে তৈরি করতে হলে সব অঙ্গনে আমাদের অবদান রাখতে হবে। এজন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে এবং সাংস্কৃতিক অঙ্গনে আমাদের উজ্জ্বলতার স্বাক্ষর রাখতে হবে। ক্রীড়ার মানসিকতা থাকলে কেউ অপরকে দুঃখ দিতে পারবে  না, অন্যায় কাজ করতে পারবে না, পাপকর্মে লিপ্ত হবে না। ক্রীড়া মানুষের মনকে সতেজ রাখে, সুন্দরের দিকে। এ সময় তিনি খেলোয়াড় এবং পড়ুয়া দুটোই তৈরি করার জন্য বিভাগীয় সভাপতিদের আহ্বান জানান।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ইবিতে ডিনের পক্ষ থেকে কলা অনুষদের বিভাগসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত ১০:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫