ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

জাবিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহীদ মিনার ঘুরে একই কেন্দ্রে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী সময়ে সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এসময় তিনি বলেন, সমাজে এন্টিবায়োটিক ব্যবহারে দীর্ঘদিন ধরে ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে, যা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অনেকেই সামান্য অসুস্থতায়ও নিজেরাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই এন্টিবায়োটিক গ্রহণ করেন। তাই এই প্রবণতা থেকে বিরত থেকে থাকতে হবে। পাশাপাশি চিকিৎসকদেরও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহবুব হোসাইন। বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজিবুল হাসিব।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার এবং সঞ্চালনা করেন ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সাকিবা ইয়াসমিন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

জাবিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত

প্রকাশিত ০৭:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫