ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউজ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণায় সহায়তা দিতে চুক্তি Logo হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস Logo বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত Logo ১৩ বছরের মধ্যে কঠিনতম সময়ে ক্যানভা, ছাঁটাই ২২ শতাংশ Logo জরুরি চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী Logo চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান Logo শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম Logo কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত Logo কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউলের দেখা মিলবে ‘ইত্যাদিতে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ভর্তিচ্ছুদের নির্বিঘ্ন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত সবাইকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। আগামী ৭ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরিচালনা করছে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান জানান, পুরো প্রক্রিয়া সহজ, সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ভর্তি পোর্টালে পাওয়া যাবে: ju-admission.org।
এছাড়া ২১ ডিসেম্বর ২০২৫ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয়

হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু

প্রকাশিত ০৮:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫