ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউজ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণায় সহায়তা দিতে চুক্তি Logo হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস Logo বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত Logo ১৩ বছরের মধ্যে কঠিনতম সময়ে ক্যানভা, ছাঁটাই ২২ শতাংশ Logo জরুরি চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী Logo চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান Logo শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম Logo কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত Logo কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউলের দেখা মিলবে ‘ইত্যাদিতে’

জাবিতে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে রংপুর চ্যাম্পিয়ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃজেলা ছাত্র কল্যাণ সমিতিদের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট “The Association Showdown”-এ রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার রাতে (২৩ নভেম্বর) ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি মানিকগঞ্জ জেলা সমিতিকে ৩ উইকেটে পরাজিত করে শিরোপা অর্জন করে।

প্রথমে ব্যাট করে মানিকগঞ্জ জেলা সমিতি নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ৩ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে জয় নিশ্চিত করে। রংপুরের তানভীর হাসান ইমন ৫২ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।

রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা সমিতির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট “The Association Showdown”।

পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। আরও উপস্থিত ছিলেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলামসহ জাকসুর নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধিরা।

জনপ্রিয়

হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউজ

জাবিতে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে রংপুর চ্যাম্পিয়ন

প্রকাশিত ০৬:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫