ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

উৎসবমুখর আয়োজনে শীতকে স্বাগত জানাতে আইএসডি’র উইন্টার ফেয়ার

শীতের আবহকে সামনে রেখে শীতকালীন মেলার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আইএসডি’র বার্ষিক এ আয়োজন, ‘উইন্টার ফেয়ার,’ রাজধানীর বসুন্ধরায় স্কুলটির ক্যাম্পাসে আগামী ২৯ নভেম্বর (শনিবার), বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উৎসবের আমেজ ও ঐক্যবদ্ধ থাকার চেতনা নিয়ে মেলায় থাকবে বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম।

মেলায় আয়োজন করা হবে মনোমুগ্ধকর নানা পরিবেশনা, থাকবে বিভিন্ন স্টল ও সব বয়সের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং টিকিট মেলার দিনে স্কুলের প্রধান গেট থেকে কেনা যাবে। মেলার প্রধান আকর্ষণের মধ্যে থাকবে আইএসডি শিক্ষার্থীদের লাইভ পারফরমেন্স এবং ব্ল্যাক জ্যাং ও তার ব্যান্ডের পরিবেশনা।

এ আয়োজন নিয়ে আইএসডি’র ডিরেক্টর স্টিভ ক্যাল্যান্ড-স্কোবল বলেন, “উইন্টার ফেয়ার আমাদের স্কুলের অন্যতম বার্ষিক আয়োজন। এ আয়োজন আইএসডি’র সৃষ্টিশীলতা, সহমর্মিতা ও আন্তরিকতার প্রতিফলন। প্রাণবন্ত এ আয়োজনে সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন; তারা একসাথে হয়ে সারাদিন গান ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করেন এবং উৎসবমুখর পরিবেশে শীত আমেজ উদযাপন করেন। এ আয়োজনকে সত্যিকার অর্থেই বিশেষ করে তুলতে ‘উইন্টার ফেয়ার’ -এ আসার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই।”

উইন্টার ফেয়ার আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে কমার্শিয়াল ব্যাংক (টাইটেল স্পনসর), ইউনাইটেড হেলথকেয়ার ও বসুন্ধরা টিস্যু (গোল্ড স্পনসর), বঙ্গস, লং বিচ হোটেল কক্সবাজার ও বক্সলাইট (সিলভার স্পনসর) এবং হাইপার প্লেগ্রাউন্ডস (অ্যাক্টিভিটি পার্টনার)।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

উৎসবমুখর আয়োজনে শীতকে স্বাগত জানাতে আইএসডি’র উইন্টার ফেয়ার

প্রকাশিত ১১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫