ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির

জাবিতে জুলাই আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা শাকিল গ্রেফতার

গতবছর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ১৫ই জুলাই রাতে ভিসির বাসভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় অভিযুক্ত জাবি ছাত্রলীগ নেতা সরোয়ার শাকিল রাজধানীর ফার্মগেইট এলাকা থেকে গ্রেফতার হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর ফার্মগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

জানা যায়, সরোয়ার শাকিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭ তম ব্যাচ) এবং ১০ নং হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) আবাসিক শিক্ষার্থী ছিলেন।

এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করতেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সরোয়ার শাকিল গতবছরের ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলায় অভিযুক্ত এবং এ ঘটনায় আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলার ৯৬ নং আসামী।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, শাকিল দিনের পর পর দিন বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছেন। তিনি ছিনতাই, নারী কেলেংকারী, চাঁদাবাজি, মাদক সিন্ডিকেট, বাকি খাওয়া, রুম দখলসহ গতবছর ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলায় অংশগ্রহণকারী।

তেজগাঁও থানার কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আসামী ফেইসবুকে পোস্ট করে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতেন এবং নিজেও বিভিন্ন মিছিল মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার অবস্থান জানতে পারি এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে তাকে আদালতে চালান করা হয়েছে।

জনপ্রিয়

হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের

জাবিতে জুলাই আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা শাকিল গ্রেফতার

প্রকাশিত ১১:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫