ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ১৯১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাদিম উদ্দিন নাদিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ন আহ্বায়ক পদে এ এম শোয়াইব ও ৬৩ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১২৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবির শাখার নবগঠিত কমিটিতে এক ঝাঁক মেধাবীদের স্থান দেওয়া হয়েছে। ছাত্রদল সমসময় মেধাবী ও মননশীলদের নিয়ে কাজ করে এসেছে, যারা এমন চিন্তা আদর্শ লালন করে করে তারা জাতীয়তাবাদী পতাকাতলে এসেছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাসী করে। আমরা চাই বাকৃবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকুক, শিক্ষার্থীরা নিরাপদে অবস্থা করুক। শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের পালস বুঝে সুসংগঠিত রাজনীতির দ্বার উন্মোচন করেছে। আমাদের সংগঠন সবসময় নারীবান্ধব রাজনীতি করে আসছে, নবগঠিত কমিটিতে ২০ জন নারী স্থান পেয়েছে। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহন আরও বৃদ্ধি পাক।’

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ

প্রকাশিত ১০:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫