ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

ইবি সাইবার সিকিউরিটি সোসাইটির সভাপতি রিপন, সম্পাদক সৌরভ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৩০৪ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ করে তোলা, ক্যাম্পাসে নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা ও সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি সোসাইটি।

এতে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে এইতো পালন করবেন আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রিপন ও সাধারণ সম্পাদক একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামিউল কোরেশী সৌরভ। শনিবার (২৯ নভেম্বর) সংগঠনটির কাউন্সিলর অধ্যাপক ড. শিপন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহিন রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক সম্রাট ভক্ত, কোষাধ্যক্ষ   উসামানুর রহমান বিপ্লব, ইভেন্ট কোর্ডিনেটর জুবায়ের আহমদ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কোর্ডিনেটর চয়ন দত্ত উৎস, মিডিয়া কোর্ডিনেটর মিনহাজ তাজনিম, মেম্বারশিপ কোর্ডিনেটর নাহিদ কবির।

সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, শাহজাহান সিরাজ, ইয়াসির আরাফাত, আব্দুল আলিম, রাকিবুল ইসলাম, আলতাফ হোসেন, আহমদ ইসরাফ, ইফতেখার আহমেদ ও লিখন হোসেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সাইবার অপরাধ, ডেটা চুরি, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাইবার দক্ষতা অর্জনের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে। এখানে শুধুমাত্র আইসিটি বা সিএসই বিভাগের শিক্ষার্থীই নয়, সাইবার সিকিউরিটিতে আগ্রহী যে কোন বিভাগের শিক্ষার্থীই সোসাইটিতে অংশগ্রহণ করতে পারবেন।

নবনির্বাচিত সভাপতি রিপন বলেন, “ইবি শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটিতে দক্ষ করে তুলতে নিয়মিত  ওয়ার্কশপ, ট্রেনিং, ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF) প্রতিযোগিতা, সাইবার সচেতনতা ক্যাম্পেইন ও এথিকাল হ্যাকিং বিষয়ক সেমিনার আয়োজন করা হবে। শিগগিরই সোসাইটির উদ্বোধনী সেমিনার, সদস্য সংগ্রহ ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করব।”

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ইবি সাইবার সিকিউরিটি সোসাইটির সভাপতি রিপন, সম্পাদক সৌরভ

প্রকাশিত ১১:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫