ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

জাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় দর্শন বিভাগ ১ রানে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ এই খেলায় অর্থনীতি বিভাগ টসে জিতে দর্শন বিভাগকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান করে দর্শন বিভাগ। জবাবে অর্থনীতি বিভাগ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান করতে সমর্থ হয়। ম্যান অব দ্যা ম্যাচ দর্শন বিভাগের ইকবাল। ম্যান অব দ্যা টুর্নামেন্ট অর্থনীতি বিভাগের দীপঙ্কর। বাংলা বিভাগ ফেয়ার প্লে ট্রফি লাভ করে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মুনির হোসেন তালুকদার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচাল বেগম নাছরীন, জাকসু’র ভিপি আবদুর রশিদ জিতু, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক দেবব্রত পাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

জাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

প্রকাশিত ০৫:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫