ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি Logo বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রার্থনা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বিশেষ প্রার্থনাসভা ও প্রসাদ বিতরণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে একটি বিশেষ প্রার্থনাসভা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। প্রার্থনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাস বলেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেছি। আমরা বেদ ও শ্রীমদভগবদগীতা পাঠ করেছি। তিনি দ্রুত সুস্থতায় আমাদের মাঝে ফিরে আসুক।

শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দাস বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার জীবনজুড়ে সংগ্রাম, হারানো আর হার না মানার গল্প। তিনি বাংলাদেশের সকল ধর্মের, সকল মানুষের নেত্রী। এই রাষ্ট্রের এখনও অনেক কিছু পাওয়ার আছে তাঁর কাছে। ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সবাই তাঁর কাছে নিরাপদ। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই আশা করছি সকলে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস (রাজেশ) বলেন, আজ আমরা প্রার্থনা করছি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য। দেশ ও গণতন্ত্রের পথে তাঁর আপোসহীন সংগ্রাম আমাদের অনুপ্রেরণার উৎস।
সংকটে-সংগ্রামে তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন, তা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের এই ক্রান্তিলগ্নে সৃষ্টিকর্তা যেন তাঁকে পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক দেবব্রত পাল, অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী প্রমূখ।

জনপ্রিয়

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রার্থনা

প্রকাশিত ০১:২৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫