ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুনিম, সম্পাদক জুয়েল

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৯:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ্ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ও দৈনিক খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ও ডেইলি অবজারভারের ক্যাম্পাস প্রতিনিধি জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়াও নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি সুজা উদ্দিন ও ইমরান শুভ্র। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোর্শেদ মামুন (কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক ইদুল হাসান ফারহান (দিনকাল), অর্থ সম্পাদক জামাল উদ্দিন ( শিক্ষাবার্তা), দপ্তর সম্পাদক তানিম তানভীর (রাইজিং বিডি), প্রচার সম্পাদক আবু উবায়দা (বাসস) ও কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান (ইত্তেফাক)

নব নির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, “আমাকে নির্বাচিত করায় ইবিসাসের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে অগ্রজদের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”

নবনির্বাচিত সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, “আমার উপর আস্থা রাখায় ইবিসাসের সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপর অর্পিত এ দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা কাম্য।”

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুনিম, সম্পাদক জুয়েল

প্রকাশিত ০৯:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫