ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফিফটির পর ৬ উইকেট মিনহাসের, ব্যাটিং ধসে ইংল্যান্ডের বড় হার Logo ‘ক্ষমা চাইতেই হবে’ টাইগারকে হামলার পর সালমানকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি Logo সরকার ইচ্ছা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে Logo হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না Logo জেএম সেন হলের পূজামণ্ডপে ‘প্রথম প্রধানমন্ত্রী’ তারেক রহমান Logo চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ Logo লাইপজিগকে হারিয়ে ক্লাসিকো জয়ের অভিযানে নামতে চায় রেয়াল Logo র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি Logo ‘পতিত স্বৈরাচার’ ও বিরোধী দল এক হয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী Logo রিয়াদে বাসিন্দাদের ফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা, পরে প্রত্যাহার

যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫ শুরু

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫৪ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ।

অনুষ্ঠানে অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ বলেন, খেলাধুলার এ আয়োজনে শুধু যে খেলাধুলা বা প্রতিযোগিতা হয় এমন না, এখানে বন্ধুত্ব তৈরী হয়, পরস্পরের সাথে সম্পর্ক উন্নয়ন হয় এবং পাশাপাশি আমাদের মাঝে নেতৃত্বের গুণাবলি বাড়ায়। আমি চাইবো আমার সকল শিক্ষার্থীরা এ প্রতিযোগিতা আগ্রহের সাথে অংশগ্রহণ করবে, তারা তাদের জীবনকে বিকশিত করবে এবং দেশ ও জনগনণের সেবা করে যাবে।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ইঞ্জি. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল, পরিবহন প্রশাসক, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরাসহ অন্যান্য শিক্ষকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।

জনপ্রিয়

ফিফটির পর ৬ উইকেট মিনহাসের, ব্যাটিং ধসে ইংল্যান্ডের বড় হার

যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫ শুরু

প্রকাশিত ১১:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫