ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদির সুস্থতা কামনায় জাবিতে ছাত্রশক্তির দোয়া মাহফিল

সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছাত্রশক্তির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ওসমান হাদির দ্রুত আরোগ্য, তাঁর পূর্ণ সুস্থতা এবং এ ধরনের সহিংসতার অবসান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশব্যাপী চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজসহ অন্যান্য সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আয়োজকরা বলেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ওসমান হাদির ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা। তাঁর সুস্থতা কামনায় ও প্রতিবাদ জানাতেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জুলাইয়ের অন্যতম নায়ক ওসমান হাদি সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায়ই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, তিনি অচিরেই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। কারা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত এবং কারা নেপথ্যে ইন্ধন দিয়েছে, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ওসমান হাদির সুস্থতা কামনায় সারাদেশের মসজিদ ও মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হোক। ভবিষ্যতে এ ধরনের হামলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সকল জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে আরও জোরদার পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আয়ান।

এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব, সহ- সভাপতি  নাসিম আল তারিকসহ ছাত্রশক্তি জাবি শাখার অন্যান্য সংগঠকবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ  ওসমান হাদির ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের দাবি করেন।

জনপ্রিয়

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদির সুস্থতা কামনায় জাবিতে ছাত্রশক্তির দোয়া মাহফিল

প্রকাশিত ১০:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫