ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ

স্পষ্টভাবে সত্য বলা ওসমান হাদী বাংলাদেশের বিবেক

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২২৯ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “হাদি বাংলাদেশের বিবেক। তিনি স্পষ্টভাবে সত্য কথা বলেন। তার নিজের বলতে কিছু নেই। তিনি দেশের জন্য নিবেদিত। তিনি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন যেখানে জুলাই বিল্পবের চেতনা থাকবে।”

জুলাই বিপ্লবের অগ্রনায়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় শনিবার (১৩ ডিসেম্বর) বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. নকিব নসরুল্লাহ বলেন, “হাদি অন্যান্য দলকে বলেছেন কাউকে স্বৈরাচারের দোসর, ভারতের তাবেদার হতে দিবেন না। তার একফোঁটা রক্ত আমাদের চেতনায় ধারণ করবো। এই সমাজের জন্য বেগম জিয়াকে যেমন প্রয়োজন তেমনি যুব সমাজের জন্য হাদিকে খুব প্রয়োজন। হাদি আমাদের সবার, তিনি কোনো রাজনৈতিক দলের না।”

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব শায়খ আশরাফ উদ্দিন খান আজহারী।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘ওসমান হাদির কথাবার্তা খুবই স্পষ্ট, তিনি ইতিহাস সম্পর্কে ভালো ধারণা রাখেন। হাদি পূর্বের নেতাদের খুবই শ্রদ্ধা করেন। তিনি জুলাই বিপ্লব কে লালন করে এমন দশজন ছাত্রের মধ্যে একজন। গণবিপ্লবের সময় ঢাকার রাজপথে আমাদেরও ছবি আছে। আমরাও কখন হামলার শিকার হতে পারি সেটা জানা নেই। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’

জনপ্রিয়

বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা

স্পষ্টভাবে সত্য বলা ওসমান হাদী বাংলাদেশের বিবেক

প্রকাশিত ১০:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫