ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার Logo টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি Logo বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে Logo নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি Logo হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান Logo ফিফটির পর ৬ উইকেট মিনহাসের, ব্যাটিং ধসে ইংল্যান্ডের বড় হার Logo ‘ক্ষমা চাইতেই হবে’ টাইগারকে হামলার পর সালমানকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি Logo সরকার ইচ্ছা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে Logo হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না

যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭১ বার পঠিত

বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং নতুন ইন্টার্নদের ফুল দিয়ে বরণের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রভাষক ড.কাজী মোঃ আমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমি মনে করি তোমাদের এই স্বাস্থ্যসেবামূলক যে কাজ তার বিনিময় টাকা দিয়ে ক্রয় করা সম্ভব নয়। এ সেবার মাধ্যমে মানুষদের থেকে যে ভালবাসা পাওয়া যায়, যে দোয়া পাওয়া যায় তা তোমরা টাকা দিয়ে ক্রয় করতে পারবে না। আমি আশা রাখি তোমরা সবাই ভালো মানুষ হবে, তোমাদের এই সেবামূলক কাজ চালিয়ে যাবে এবং দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, বিভাগের চেয়ারম্যান ড. এহসানুর রহমানসহ সকল শিক্ষার্থীরা।

জনপ্রিয়

ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার

যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত ১১:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫