ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

অনুমোদন পেলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের লোগো

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২২৮ বার পঠিত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানিক মনোগ্রাম (লোগো) অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রথম সিন্ডিকেট সভায় এই অনুমোদন দেয়া হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটিতে লোগোটির অনুমোদন দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এতদিন কোনো আনুষ্ঠানিক মনোগ্রাম ছিল না। প্রথম সিন্ডিকেট সভায় অর্থবহ ও প্রাতিষ্ঠানিক একটি মনোগ্রাম অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিচয়ে নতুন মাত্রা যুক্ত হলো।

এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম, ২০২৬ সালের বার্ষিক ছুটি অনুমোদনসহ একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) সাইফুর রহমান খান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

অনুমোদন পেলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের লোগো

প্রকাশিত ১০:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫