ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মা হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং এক আপসহীন নেত্রী। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত। মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে সন্ধান কর‌লে এই তথ্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত স্বাক্ষরের জন্য প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এই শোক বইটি রাখা হয়েছে। গত ৫ জানুয়ারি শোক বইটি উন্মুক্ত করা হয়। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক ব্যক্তি এতে স্বাক্ষর করে শোক প্রকাশ করেছেন।

ময়মনসিংহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ লিখেছেন, “আমরা অত্যন্ত ব্যথিত ও শোকাহত। এই মহীয়সী নারীর জন্য সকলের কাছে দোয়া চাই।”

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক লিখেছেন, “দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন। আমিন।”

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া: বাকৃবি উপাচার্য

প্রকাশিত ১১:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬