ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নাশরা নাঈম: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি Logo যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার Logo শিল্পকলায় চিত্র প্রদর্শনী ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ Logo ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo অন্তর্দ্বন্দ্বের নাটক ‘তুমি যাকে ভালোবাসো’ Logo প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা: ইন্দোনেশিয়ায় চিফ অব স্টাফ গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহের তদন্ত Logo টেইলরের পর বেনেটের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রান-পাহাড় Logo ‘জলদস্যু হয়ে’ ফের পর্দায় ফিরতে চান জনি ডেপ Logo বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন Logo সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

যাত্রাবাড়ী থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেফতারকৃত আসামির নাম মোছা. হাজেরা বেগম। তিনি মো. রাসেলের স্ত্রী। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ডিএমপি’র যাত্রাবাড়ী থানাধীন ঠাটার বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, হাজেরা বেগম যাত্রাবাড়ী থানার জিআর মামলার আসামি। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে তিনি সাজা পরোয়ানাভুক্ত অবস্থায় পলাতক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

জনপ্রিয়

নাশরা নাঈম: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি

যাত্রাবাড়ী থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত ০৯:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬