ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ Logo পাবিপ্রবিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইনকিলাব মঞ্চের কর্মসূচি Logo কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন Logo কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

শিবির নেতার বক্তব্যে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ, জবি ছাত্রদলের নিন্দা

আদালত কর্তৃক শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নেতার বক্তব্যকে ‘ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি সিলেটে বিএনপির চেয়ারপারসনের সমাবেশ ঘিরে রেলপথ, সড়কপথ ও নৌপথ বন্ধের আহ্বান জানান ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বক্তব্য গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক।

ছাত্রদল আরও জানায়, এ ধরনের বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে, যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ। অতীতে ফ্যাসিবাদী রাজনীতির মাধ্যমে সহিংসতা ও ক্যাম্পাস অস্থিরতার উদাহরণ টেনে এনে তারা সতর্ক করে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানায়। একই সঙ্গে ক্যাম্পাসে সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো

জনপ্রিয়

বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন

শিবির নেতার বক্তব্যে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ, জবি ছাত্রদলের নিন্দা

প্রকাশিত ১২:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬