ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালির পক্ষে আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রখ্যাত সাংবাদিক মার্ক টালির প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

আজ সোমবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, “১৯৭১ সালে বিবিসির একজন পেশাদার ও সাহসী সাংবাদিক হিসেবে মার্ক টালি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে নিপীড়িত বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর প্রতিবেদনের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর বর্বরতা, বাঙালির দুর্দশা ও মুক্তিকামী মানুষের সংগ্রামের বাস্তব চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন। এতে বিশ্বজনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

তিনি আরও বলেন, “মার্ক টালির মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধু ও শুভানুধ্যায়ীকে হারালো। তাঁর সাংবাদিকতা ও মানবিক অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

শোকবার্তায় উপাচার্য মরহুম মার্ক টালির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক মার্ক টালি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

প্রকাশিত ০৫:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬