ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক Logo বৈদ্যুতিক ত্রুটি ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রী  Logo রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে পাবিপ্রবিতে সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের মারধরের অভিযোগ Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন কাল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১৩তম সমাবর্তন আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনের পর থেকে ফল সেমিস্টার ২০২৫ পর্যন্ত সময়ে উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

আগামীকাল বুধবার সকাল ১০টায় সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন অর্থনীতিবিদ, ব্র্যাকের চেয়ারপারসন, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

উল্লেখ্য, সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয় এবং তা ১৮ জানুয়ারি পর্যন্ত চলমান ছিল। এবারের সমাবর্তনের মাধ্যমে বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হবে।

জনপ্রিয়

বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন কাল

প্রকাশিত ০৬:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬