ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজবাড়ীতে শাহ আব্দুল করি‌ম স্মরণে উৎসব, শিল্পীরা পে‌লেন সম্মাননা Logo ঢাবি দাবা ক্লাবের ট্যালেন্ট হান্টে ৮০ প্রতিযোগী, চ্যাম্পিয়ন আকিব হাসান Logo নিষিদ্ধ দল উঁকি মারার চেষ্টা করছে, গোয়েন্দা সংস্থাগুলো কী করছে: রিজভী Logo ঘুষ-দুর্নীতিই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রধান অন্তরায় Logo বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী Logo ইভি গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা Logo পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ Logo প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে সমালোচকদের চ্যালেঞ্জ প্রণয়ের Logo ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের ২ দিনের সচেতনতামূলক কর্মসূচি Logo ভালো কোম্পানিকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে

রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৮:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৬০ বার পঠিত

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম সহকারী হাই কমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় তাঁরা রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম ও তার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সহকারী হাই কমিশনার ভারতের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রাবির সংস্কৃত বিভাগের একাডেমিক উন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া রাবির সাথে ভারতের জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার সাথে ইতোমধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতা গতিশীল করার বিষয়েও তাঁরা আলোচনা করেন।

সহকারী হাই কমিশনার উপাচার্যকে একটি প্রকাশনা উপহার দেন ও উপাচার্য সহকারী হাই কমিশনারকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর হোসনে আরা আরজু, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সায়েম/রাবি

জনপ্রিয়

রাজবাড়ীতে শাহ আব্দুল করি‌ম স্মরণে উৎসব, শিল্পীরা পে‌লেন সম্মাননা

রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

প্রকাশিত ০৮:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬