ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা Logo অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ Logo জাবির সাবেক ছাত্রীকে গালিগালাজ, অভিযোগ পত্র জমা Logo চিকিৎসা অবহেলার অভিযোগে ববি মেডিকেল সেন্টার, তদন্তের অপেক্ষায় শিক্ষার্থী Logo জাবি মেডিকেল থেকে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব  Logo পাবিপ্রবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ  Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ

বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। তিনি মাৎস্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। রবিবার (১৯ এপ্রিল) অনুষদীয় সম্মেলন কক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। তার মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন ডিনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে অনুষদের সাবেক ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত এবং কর্মরত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘ডিন হিসেবে অনুষদের সকল শিক্ষকের সঙ্গে ইতোমধ্যে ছোট আলোচনা হয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপ কার্যক্রমকে ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।’

তিনি আরও বলেন, ‘ডিন হিসেবে আমি দেশীয় স্বীকৃতির পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডে এক্রিডিটেশন অর্জনের লক্ষ্যে কাজ করব। এর মাধ্যমে অনুষদের বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়বে। দেশের মৎস্য খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।’

জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা

বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক

প্রকাশিত ০১:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬