ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ Logo লিহাই গোর্জ-এর রঙিন শরৎ Logo রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ Logo সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন Logo শ্রমিক আন্দোলনে পাশের দেশ থেকে ‘মাফিয়ারা’ অপচেষ্টা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাবতলী-দাশেরকান্দি মেট্রোরেলের অর্থায়ন নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা Logo এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে Logo একনেকে আরেকটি মেগা প্রকল্প: সাকি বললেন, জনগণের প্রয়োজন থেকেই বড় প্রকল্প Logo বাজে লোকগুলো হেরে গেছে: ট্রাম্প, ভ্যান্সকে নিয়ে সেনেটর আল-সায়েদ Logo মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং নবীন সদস্যদের বরণ করে নিতে আয়োজন করেছে সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ ২০২৬।

শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাঁধন, জবি ইউনিটের সভাপতি আজিজুল হক ওজিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া লিশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বাঁধনের কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংগঠনের কর্মীদের সাধুবাদ জানান এবং ভবিষ্যতে বাঁধন, জবি ইউনিটকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, পরিবহন প্রশাসক ড. তারিক বিন অতিক এবং বাঁধন, জবি ইউনিটের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান।

সভাপতির বক্তব্যে আজিজুল হক ওজিল বলেন, “মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে সামাজিক সংগঠনের কোনো বিকল্প নেই। বাঁধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রক্তদান কার্যক্রমের মাধ্যমে মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।”

কর্মশালায় বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট ছাড়াও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল প্রতিনিধি ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি নতুন সদস্যদের মাঝে সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত ০৯:১৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬