ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ, জাবি শিক্ষক সমিতির

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশেষভাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ধন্যবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেড় যুগ পর দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। প্রশাসনিক নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলগুলোকেও শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত নেতৃত্ব সংবিধান, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার নীতিমালা অনুসরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে শিক্ষক সমিতি।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের আত্মত্যাগের ফলেই গণতান্ত্রিক এ যাত্রা সম্ভব হয়েছে। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নাগরিক স্বাধীনতা ও জ্ঞানভিত্তিক উন্নয়নের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ, জাবি শিক্ষক সমিতির

প্রকাশিত ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬