ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক

অভিনয়ে অভিষেক হলো শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের

অভিনেতা ও নির্মাতা শামীম জামানের স্ত্রী আমিনা লাবিব প্রথমবারের মতো অভিনয়ে পা রাখলেন। স্বামীর নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’-এ অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে নতুন যাত্রা শুরু করেছেন তিনি। দীর্ঘদিন ধরে শুটিং সেটে নিয়মিত যাতায়াত থাকলেও এবারই প্রথম একজন অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছেন আমিনা।

নিজের প্রথম অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে আমিনা লাবিব বলেন, “আমি মূলত মোশাররফ করিম ভাই ও জুই ভাবির অনুপ্রেণায় এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা। তাঁরা আমাকে খুব আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, যার কারণে নতুন হলেও কাজ করতে আত্মবিশ্বাস পেয়েছি।”

তিনি আরও বলেন, “আগে অনেকবার শুটিং দেখতে এসেছি। দূর থেকে মনে হতো অভিনয় খুব সহজ একটি কাজ। কিন্তু এবার নিজে অভিনয় করে বুঝলাম, এটি অনেক পরিশ্রমের। সকালে খুব তাড়াতাড়ি শুটিংয়ে আসতে হয়, আবার অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফিরতে হয়। একটি দৃশ্য ঠিকভাবে ধারণ করতে বারবার টেক দিতে হয়। সব মিলিয়ে কাজটি যেমন কঠিন, তেমনি দারুণ উপভোগ্যও।”

আমিনা জানান, প্রথম দিনের শুটিংয়ে কিছুটা নার্ভাস লাগলেও ধীরে ধীরে সেই ভয় কেটে যায়। নির্মাতা, সহশিল্পী এবং পুরো ইউনিটের সহযোগিতায় তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ শেষ করতে পেরেছেন।

নির্মাতা শামীম জামানেরর পরিচালনায় নির্মিত ‘এক পাতিলের সংসার’ একটি পারিবারিক গল্পভিত্তিক ধারাবাহিক নাটক। এই নাটকের মাধ্যমেই অভিনয়জগতে নতুন অধ্যায়ের সূচনা করলেন আমিনা লাবিব। প্রথম কাজ নিয়েই তিনি আশাবাদী। তার প্রত্যাশা, দর্শক নাটকটি উপভোগ করবেন এবং তার অভিনয়ও ভালোভাবে গ্রহণ করবেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক

প্রকাশিত ০৭:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬