ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

দেশের কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা বিকাশ, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে প্রাণ আরএফএল গ্রুপের উদ্যোগে দেশের অন্যতম বৃহৎ কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতা ‘গেট দ্য চ্যালেঞ্জ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এই কনটেন্ট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, বর্তমান সময়ে ডিজিটাল কনটেন্ট শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণদের জন্য একটি সম্ভাবনাময় পেশা ও উদ্যোক্তা হওয়ার প্ল্যাটফর্ম। সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এবং নতুন প্রজন্মের সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের জন্য একটি জাতীয় পর্যায়ের মঞ্চ তৈরি করতেই এই প্রতিযোগিতার আয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী কনটেন্ট ক্রিয়েটরদের প্রাণ-আরএফএল গ্রুপের যেকোনো একটি পণ্য সৃজনশীল ও স্বাভাবিকভাবে উপস্থাপন করে ১০ থেকে ৬০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল বা পেজে #GetTheChallenge এবং #PRANRFLGroup হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশ করার পর পোস্টের লিংক অফিসিয়াল ফেসবুক ইনবক্স অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। এর মধ্যে রয়েছে iPhone 17 Pro Max, ঢাকা–ব্যাংকক–ঢাকা ভ্রমণ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (AC) এবং আরও অসংখ্য আকর্ষণীয় পুরস্কার।

এছাড়া নির্বাচিত প্রতিটি কনটেন্টের জন্য থাকছে ১ হাজার টাকা ইনস্ট্যান্ট রিওয়ার্ড।অংশগ্রহণকারীদের জন্য রয়েছে প্রতি মাসে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয়ের সুযোগ। পাশাপাশি, ২৫ জন নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটর প্রাণ-আরএফএল গ্রুপ-এর সঙ্গে এক বছরের কাজ করার চুক্তি করার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গেট দ্য চ্যালেঞ্জ’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিজেদের প্রতিভা তুলে ধরার, জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জনের এবং পেশাগতভাবে এগিয়ে যাওয়ার একটি অনন্য প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসউদ যাকারিয়া সাবিন, হেড অব ডিপার্টমেন্ট, প্রাণ আরএফএল প্রডাকশন, নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিন, ইমরাউল রাফাত, রাফাত মজুমদার রিংকু, চলচ্চিত্র ও নাট্যনির্মাতা রায়হান জুয়েল, কনটেন্ট ক্রিয়েটর অতনুসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

প্রকাশিত ০২:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬