ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক Logo বৈদ্যুতিক ত্রুটি ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রী  Logo রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে পাবিপ্রবিতে সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের মারধরের অভিযোগ Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী

কমলো এলপিজির দাম

কমলো এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ফেব্রুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের আগের নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৩৫৬ টাকা। সেখান থেকে ১৫ টাকা কমিয়ে নতুন মূল্য ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে কর কাঠামোয় পরিবর্তন আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় এলপিজির দামে এ সমন্বয় এসেছে।

অন্যদিকে, একই বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

জনপ্রিয়

বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক

কমলো এলপিজির দাম

প্রকাশিত ০৭:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬