ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

২৫ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন

আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের কার্যক্রম উদ্বোধন করবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক সাব্বির ফয়েজ।

প্রায় ২৫ বছর পর গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন, যা সারাদেশের বিচারকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে অনলাইনে সকল কার্যক্রম সম্পন্ন করেছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোটগ্রহণ কার্যক্রম উদ্বোধন করবেন।

এর আগে, ২৭ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটি আইন উপদেষ্টাকে আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং মন্তব্য করেন যে, এটি স্বৈরাচার পতনের পর দেশের প্রথম মুক্ত ও সুষ্ঠু নির্বাচন হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এর মধ্য দিয়ে দেশে নিরপেক্ষ নির্বাচনের যাত্রা শুরু হবে।

নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টার সাথে আইন সচিব উপস্থিত থাকবেন, পাশাপাশি এসোসিয়েশনের নেতারা, সংগঠক এবং নির্বাচন কমিশনের সদস্যরাও সেখানে উপস্থিত থাকবেন।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

২৫ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন

প্রকাশিত ০৯:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪