ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

জুরাইনে গুলিতে সিএনজি চালক হত্যা : প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার 

অটোরিকশা চালক পাপ্পু শেখ  হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পা -কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার (১৫ জানুয়ারি)  রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকার কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত পাপ্পু শেখ স্থানীয়ভাবে সিএনজি অটোরিকশা চালাতেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ গ্রুপের সঙ্গে তার বিরোধ ছিল।

ঘটনার দিন পাপ্পু শেখ শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হলে বাপ্পারাজ ও তার সহযোগীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ তাকে জোরপূর্বক আটক করে। একপর্যায়ে বাপ্পারাজ তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি পাপ্পুর পুরুষাঙ্গের বাম পাশে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর সহায়তা চান।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত বাপ্পারাজ ওরফে বাপ্পার বিরুদ্ধে কদমতলী থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট আটটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় এবং নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

জুরাইনে গুলিতে সিএনজি চালক হত্যা : প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার 

প্রকাশিত ১০:১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬