ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন Logo অনুসন্ধানী প্রতিবেদনের প্রস্তাবনা: “Swish” ব্র্যান্ডের পরিচয় ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Logo রামিসা হত্যা ও নারীদের প্রতি সহিংসতার বিচারের দাবিতে ববিতে মানববন্ধন Logo বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের নতুন সভাপতি সানজিদা সচিব নিজামুল  Logo জাবিতে ধর্ষণচেষ্টা: নিরাপত্তা জোরদারে আরও ৫ সিদ্ধান্ত, আসামি ধরতে পুরস্কার ঘোষণা Logo জাবির উপ-পরিচালকের বিরুদ্ধে নারী খেলোয়াড়দের অভিযোগ Logo গোবিপ্রবিতে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস ব্যবস্থা  Logo ‘সারা বাংলায় ধর্ষণ চলে, স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? কুবিতে বিক্ষোভ  Logo জাবিতে রাজস্ব সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক বাজেট ব্যবস্থায় গুরুত্বারোপে প্রি-বাজেট সেমিনার অনুষ্ঠিত Logo দুই দশকেও আধুনিক হয়নি কুবির ওয়েবসাইট

জাবিতে ধর্ষণচেষ্টা: নিরাপত্তা জোরদারে আরও ৫ সিদ্ধান্ত, আসামি ধরতে পুরস্কার ঘোষণা

গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় দুষ্কৃতিকারীকে গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব ও প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম নতুন গৃহীত ৫ দফা তুলে ধরেন। সেগুলো হলো- ঘটনার তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছে; একই সঙ্গে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে; জেলা পুলিশ, র‍্যাব, ডিবি, পিবিআই, সিআইডি ও ডিএমপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে গ্রেফতারে যৌথভাবে অভিযান পরিচালনা করছে; প্রযুক্তিগত সহায়তায় পুলিশ সাইবার টিম ও র‍্যাব ইন্টেলিজেন্স উইংও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের দাবি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ‌সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব বলেন, গত ১২ মে রাতে সংঘটিত এ ন্যাক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করছে। ঘটনার পর বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে ‘শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩’ অনুযায়ী স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, সহকারী প্রক্টরবৃন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

জাবিতে ধর্ষণচেষ্টা: নিরাপত্তা জোরদারে আরও ৫ সিদ্ধান্ত, আসামি ধরতে পুরস্কার ঘোষণা

প্রকাশিত ০৬:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬