ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি Logo সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু

কিডনি রোগে আইসিইউতে বাকৃবি শিক্ষার্থী নওশিনের বাবা, মানবিক সহায়তার আবেদন

কিডনি জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওশিন শারমিলির বাবা। বাবার জীবন বাঁচাতে এখন চেনা-অচেনা সবার দুয়ারে সহায়তার আবেদন জানাচ্ছেন নওশিন।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রথমবারের মতো তার বাবার কিডনির সমস্যা শনাক্ত হয়। এরপর থেকে নিয়মিত চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত বছরের ফেব্রুয়ারিতে তার ক্রিয়েটিনিন লেভেল ৮-এ পৌঁছায়। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে তিন মাস আগে তা বেড়ে ১০-এ দাঁড়ায়। বর্তমানে তার ক্রিয়েটিনিন লেভেল ১৪, ফলে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েছেন।

চিকিৎসকরা দ্রুত ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দিলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি বলে জানান নওশিন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমাদের সঞ্চিত অর্থ ও জমিজমা প্রায় সবই শেষ হয়ে গেছে। আমার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন আমরা চরম সংকটে আছি।”

তিনি আরও জানান, তিন বোনের মধ্যে তিনিই বড় এবং পরিবারের দায়িত্বও এখন তার কাঁধে। তার মা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও আইবিএসসহ নানা রোগে ভুগছেন, যার চিকিৎসাতেও আগে অনেক ব্যয় হয়েছে।

বর্তমানে ডায়ালাইসিস শুরু এবং পরবর্তীতে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে এখনো ডায়ালাইসিস শুরু করা সম্ভব হয়নি।

এ অবস্থায় বাবার জীবন বাঁচাতে সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন নওশিন শারমিলি।

সহযোগিতার উপায়:
চিকিৎসার জন্য সরাসরি তার পরিবারের কাছে বা মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যাবে।

বিকাশ ও নগদ নং– ০১৭৪২০৫৯৯৪৬ (নওশিন)
রকেট নং– ০১৭৭২১৮৭৮৩৮ (শারিকা)

ব্যাংক অ্যাকাউন্ট:
হিসাবের নাম: CHOWDHURY SARIKA TA SHIN
হিসাব নম্বর: ০১৪১১০১৩২০৪১৯
ব্যাংক: পূবালী ব্যাংক পিএলসি, বাকৃবি ক্যাম্পাস শাখা, ময়মনসিংহ
রাউটিং নম্বর:১৭৫৬১২৪১৫

জনপ্রিয়

মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি

কিডনি রোগে আইসিইউতে বাকৃবি শিক্ষার্থী নওশিনের বাবা, মানবিক সহায়তার আবেদন

প্রকাশিত ০৭:২১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬