ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজবাড়ীতে শাহ আব্দুল করি‌ম স্মরণে উৎসব, শিল্পীরা পে‌লেন সম্মাননা Logo ঢাবি দাবা ক্লাবের ট্যালেন্ট হান্টে ৮০ প্রতিযোগী, চ্যাম্পিয়ন আকিব হাসান Logo নিষিদ্ধ দল উঁকি মারার চেষ্টা করছে, গোয়েন্দা সংস্থাগুলো কী করছে: রিজভী Logo ঘুষ-দুর্নীতিই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রধান অন্তরায় Logo বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী Logo ইভি গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা Logo পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ Logo প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে সমালোচকদের চ্যালেঞ্জ প্রণয়ের Logo ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের ২ দিনের সচেতনতামূলক কর্মসূচি Logo ভালো কোম্পানিকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে

শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ১০:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৫১ বার পঠিত

শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ছাত্রীসংস্থা রাবি শাখা।

বৃহস্পতিবার ( ২১ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যাকান্ডের নিন্দা ও সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানান। একইসাথে দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার বলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশে কিভাবে আমরা আমাদের সন্তানদের মানুষ করবো,কিভাবে বড় করবো, কিভাবে রাখবো তাদের, এদেশের জন্য কিভাবে কাজ করবো। আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সমাজকর্মী আমরা সমাজের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি যেখানে আমার শিশু নিরাপদ না, আমি নিরাপদ না সেখানে কিভাবে দেশের কল্যাণে কাজ করবো।

তিনি বলেন, এই ধর্ষণকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক। জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। যেসকল আইনজীবী এই ধর্ষকদের পক্ষে আইনি লড়াই করেন তাদের ধীক্কার জানাই। তাদের ঘরে মা-বোন নেই, তাদের কি পেটের ভাত হয় না ; এসব ধর্ষণকারীদের পক্ষ হয়ে কেন লড়তে হবে.? সেসকল আইনজীবীদের আমি ধিক্কার জানাই। যারা ধর্ষণকারী আছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। মৃত্যুদণ্ডের মাধ্যমেই জনগনকে জানিয়ে দেওয়া উচিত যে একজন ধর্ষকের শাস্তি এমনই হওয়া উচিত। পরিশেষে আজকের এই মানববন্ধন সফল হোক।

মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, সাত বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা কোন সমাজে বসবাস করছি, এসকল ঘটনার শুধু আজকের নয় এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আজ থেকে দশ বছর আগেও তনুকেও এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়! সরকার আমাদের নারী এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার কথা বলছে এবং সরকার কার্ড দেওয়ার কথা বলেছে। আমরা ঘরের বাহিরে গেলে নিরাপত্তা পাচ্ছিনা, আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হচ্ছি।

এসময় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, একজন শিশু যে ৭ বছর মাত্র বয়স এই সাত বছরের শিশু যেভাবে নিশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় শিশু এবং নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, হত্যা শিকার হচ্ছে তারই একটা বড় উদাহরণ হল শিশু রামিসা হত্যা। আজ এই যে নিশংস একটা হত্যাকাণ্ডের শিকার হলো রামিসা। আমরা এই হত্যাকাণ্ডে সুস্পষ্ট একটা বিচার চাই।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রতিনিয়ত এই ঘটনা গুলো ঘটে যাচ্ছে কিন্তু এর কোন বিচার হচ্ছে না। ধর্ষকদের নামে মামলা হচ্ছে গ্রেফতার হচ্ছে কিন্তু যে শাস্তিটা নিশ্চিত করবে তা হচ্ছে না। এ বিচারহীনতা মূলত এই ধর্ষনের পিছনে মূল কারণ। নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দেশে আইনের শাসন না থাকাও ধর্ষনের মুল কারণ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এই দর্শকদের যারা চিহ্নিত হয়েছে তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করে।

মানববন্ধনে নারী শিক্ষার্থীরাসহ শাখা ছাত্রীসংস্থার ছাত্রী হল, অনুষদ ও বিভাগসমূহের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাইম/রাবি

জনপ্রিয়

রাজবাড়ীতে শাহ আব্দুল করি‌ম স্মরণে উৎসব, শিল্পীরা পে‌লেন সম্মাননা

শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

প্রকাশিত ১০:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬