ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

জাবির উপ-পরিচালকের বিরুদ্ধে নারী খেলোয়াড়দের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সাবিহা কবীরের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, ব্যক্তিগত আক্রোশ, অব্যবস্থাপনা ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের নারী খেলোয়াড়রা।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন তারা।

খেলোয়াড়রা অভিযোগ করেন, সাবিহা কবীর দীর্ঘদিন ধরে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল নির্বাচন করেন, অনুশীলনে অনুপস্থিত থাকেন, মেয়েদের প্রতি বাজেটে বৈষম্য করেন এবং অপমানজনক আচরণ করে খেলোয়াড়দের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন।

অভিযোগপত্রে ফুটবল ও ভলিবল দলের খেলোয়াড়রা জানান, ছেলেদের তুলনায় মেয়েদের খেলায় বাজেট সংকট লেগেই আছে। বাজেট অনুমোদিত হলেও অনেক সময় অর্ধেক দৈনিক ভাতা দেওয়া হয়। অনুশীলনে পর্যাপ্ত সরঞ্জামেরও অভাব রয়েছে।

সাম্প্রতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (১৩-১৪ মে) দায়িত্বে থাকা সাবিহা কবীর খেলোয়াড়দের ডিমোটিভেট করেন। মাঠে তিনি বলেন, “আমরা হাফ টাইম খেলে, গোল খেয়ে ওদেরকে ম্যাচ জিতিয়ে দিয়ে চলে যাব” যা খেলোয়াড়দের জন্য অপমানজনক ছিল।

একই কোচ ভলিবল দলের সঙ্গে গিয়েও (১৫ মে) কোর্টের ভেতর ঢুকে বকাবকি করেন এবং ভুল নির্দেশনা দিয়ে ম্যাচ হারানোর কারণ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খেলোয়াড়রা আরও বলেন, সাবিহা কবীর অনুশীলনে নিয়মিত উপস্থিত থাকেন না। টিম সিলেকশনে পছন্দের খেলোয়াড়দের রাখার চেষ্টা করেন এবং অপছন্দের খেলোয়াড়দের বাদ দেন বা মানসিক নির্যাতন করেন। একজন খেলোয়াড়ের অভিযোগ, কোচের দুর্ব্যবহারের কারণে তিনি পরীক্ষায় রিটেক দিতে বাধ্য হয়েছেন।

অভিযোগপত্রে ছয়টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে— সাবিহা কবীরের যোগ্যতা যাচাই ও জবাবদিহি নিশ্চিত করা; মেয়েদের সব খেলায় পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও স্বচ্ছতা; রাজনৈতিক বিবেচনা উপেক্ষা করে দক্ষ কোচ নিয়োগ; অনুশীলনে মানসম্মত সরঞ্জাম নিশ্চিতকরণ; প্র্যাকটিস অ্যাটেনডেন্স ফি তাৎক্ষণিক প্রদান; এবং ব্যক্তিগত আক্রোশের কারণে টিম সিলেকশনে জালিয়াতি বন্ধ করা।

অভিযোগের বিষয়ে সাবিহা কবীর বলেন, আমি আমার বিষয়ে অভিযোগপত্র পাইনি। পরে তিনি কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান খবরের কাগজকে বলেন, “আমরা অভিযোগপত্র পেয়েছি। এটাকে খুবই গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, পরবর্তীতে কোনো টিম কোথাও পাঠানোর আগে যেন আমার অনুমোদন নেওয়া হয়।”

খেলোয়াড়রা বলেন, সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিবেশে বৈষম্য ও স্বেচ্ছাচারিতা কোনোভাবেই কাম্য নয়। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

জাবির উপ-পরিচালকের বিরুদ্ধে নারী খেলোয়াড়দের অভিযোগ

প্রকাশিত ০৬:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬