ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ Logo তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের Logo চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু Logo স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি

পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ জন হজযাত্রী।

তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ ধাপ শেষ হওয়ার পর শুক্রবার (২৯ মে) রাত থেকেই দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়।

এর ধারাবাহিকতায় শনিবার (৩০ মে) সকালে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে থাকা হজযাত্রীরাই ছিলেন চলতি মৌসুমের প্রথম ফিরতি ব্যাচ।

চলতি বছর পবিত্র মক্কায় হজ পালন করতে বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন যাত্রী গিয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

হজ মৌসুম উপলক্ষে গত ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

জনপ্রিয়

শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি

প্রকাশিত ০২:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬